প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর ছড়া ‘আসছে শীত’

  |  07:34, November 09, 2020
www.adarshabarta.com

আসছে শীত

সুফিয়ান আহমদ চৌধুরী

আসছে শীত নাড়ছে কড়া
আসছে শীত বুঝি
শীতের জামা জড়িয়ে গায়ে
গরম ছোঁয়া খুঁজি।

আসছে শীত ঠান্ডা হাওয়া
কেমন শীত নামে
জীবন চাকা শীতের ভয়ে
শীতের দিনে থামে।

করোনা ভয় বাড়ছে ওই
খবর রটে বেশ
আসছে শীত ঝরবে কত
অকালে প্রাণ বেশ।

আসছে শীত বেশ তো ওই
পথটা হয় ফাঁকা
রয় তো ঘরে থাকছে ঘরে
হয় তো ঘরে থাকা।