প্রচ্ছদ

শিহাবুজ্জামান কামাল-এর কবিতা ‘বিরহ’

  |  14:42, December 25, 2024
www.adarshabarta.com

Manual3 Ad Code

‘বিরহ’

শিহাবুজ্জামান কামাল

(প্রিয় মুজিবুর রহমান ভাইয়ের ছেলের মৃত্যুতে লেখা)

“”””””””””””””””””””””””””””””””””””

Manual1 Ad Code

মাহফুজ তুমি চলে গেলে

ভীষণ কষ্ট বুকে

তাঁর  বিরহে আত্মা কাঁদে

সময় কাটে শোকে।

 

যার চলে যায় সেই বুঝে

হারানোর সেই ব‍্যথা

চাপা থাকে হৃদয় পটে

না বলা সব কথা।

 

সুখের মাঝে সহসা যে

ভাসে করুণ  সুর

প্রিয় মানুষ সব ছেড়ে যায়

হারায় অচিনপুর।

 

Manual6 Ad Code

নিয়তির এই কঠিন নিয়ম

ভাবতে লাগে ভয়

Manual3 Ad Code

তবুও মোদের সম্মুখ পানে

এগিয়ে যেতে হয়।

 

Manual3 Ad Code

ক্ষমা কর প্রিয়জনদের

রাহিম ও রহমান

তোমার কৃপায় তাঁদের দিও

জান্নাতে যে স্থান।

 

লন্ডন: ২২ ডিসেম্বর ২০২৪ ইংরেজি

Manual1 Ad Code
Manual2 Ad Code