প্রচ্ছদ

শিহাবুজ্জামান কামাল-এর কবিতা “যাত্রী”

  |  23:43, March 06, 2025
www.adarshabarta.com

Manual3 Ad Code

“যাত্রী”

শিহাবুজ্জামান কামাল

মরণ নামের এই পেয়ালা
বরণ করবে সবে
কেউ জানিনা জীবন চাকা
কখন বন্ধ হবে।

Manual3 Ad Code

হৃদয় ভরা হাজার স্বপন
বেরিয়ে গেলে শ্বাস
তখন থেকে করবে শুরু
মাটির ঘরে বাস।

Manual3 Ad Code

ফলে আসা হাজার স্মৃতি
জমা হৃদয় নীড়ে
বিদায় নিল কত জনা
এলনা কেউ ফিরে।

থাকবে পড়ে সকল কিছু
ফিরবে খালি হাতে
কিবা এমন আমল আছে
নিয়ে যাব সাথে।

Manual8 Ad Code

একি পথের যাত্রী মোরা
কেউ আগে কেউ পরে
নাজাত চাহি প্রভুর কাছে
মোদের সবার তরে।

লন্ডন: ২৮ জানুয়ারি ২০২৫ইং

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code