প্রচ্ছদ

শিহাবুজ্জামান কামাল-এর কবিতা ‘একটু ভাবি’

  |  15:52, December 22, 2024
www.adarshabarta.com

Manual1 Ad Code

‘একটু ভাবি’

✍️ শিহাবুজ্জামান কামাল

কার কখন কি হবে যে

জানি কী কেঊ আর

সহসা যে কত স্বপ্ন

ভেঙ্গে হয় চুরমার।

 

হৃদয় জুড়ে ভাবনা শত

আকাশ ছোঁয়া ভাব

অজানা ঝড় হঠাৎ এসে

সব করে দেয়  সাফ।

 

স্বার্থ মোহ দ্বিধা দ্বন্দ্বে

লিপ্ত সারাক্ষণ

বিদায় বেলা কেউ পাবেনা

অতি আপনজন।

 

এক পলকের নেই ভরসা

Manual8 Ad Code

ভাবিনি এক বার

কৃত কর্মের সকল হিসাব

দিবো যে সবার।

 

ফেতনা ভরা এই দুনিয়ায়

শান্তি পালায়  দুর

আজো ভেসে আসছে কত

ব‍্যথা  কান্নার সুর।

 

Manual5 Ad Code

আল্লাহ্ তুমি সুমতি দাও

Manual7 Ad Code

বান্দাহ্ গোনাহগার

মরন বেলার কঠিন সময়

কেমনে হবো পার!

Manual5 Ad Code

 

লন্ডন:২০ ডিসেম্বর ২০২৪ইং

Manual1 Ad Code
Manual8 Ad Code