প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর ছড়া ‘কত কথা কত স্মৃতি’

  |  03:58, October 19, 2020
www.adarshabarta.com

Manual2 Ad Code

কত কথা কত স্মৃতি

সুফিয়ান আহমদ চৌধুরী

(প্রিয় ছড়াকার – সাংবাদিক আজিজ আহমদ সেলিম-এর শোক সংবাদে গভীর শোকাহত)

Manual3 Ad Code

চোখে ভাসে হাসি মুখ
প্রিয় তিনি খুব,
শোক সংবাদটা শুনে
শোকে মন ডুব।

Manual7 Ad Code

কত স্মৃতি মনে পড়ে
যায় না তো ভোলা,
প্রিয় তিনি আমাদের
দেয় মনে দোলা।

ছড়াকার সাংবাদিক
প্রাণ খোলা কী যে,
সুখ নেই মনে আজ
চোখ জলে ভিজে।

করোনার রোগ কাড়ে
প্রিয়জন বুঝি,
মনে পড়ে খুব পড়ে
স্মৃতি প্রিয় খুঁজি।

Manual5 Ad Code

কত কথা কত স্মৃতি
আছে ঘিরে তাঁকে,
সেইসব আজ মনে
শোকে দুখে আঁকে।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code