প্রচ্ছদ

পার্থ সারথী চৌধুরী-এর কবিতা ‘এখানে এখন’

  |  10:52, October 05, 2020
www.adarshabarta.com

Manual8 Ad Code

এখানে এখন

Manual8 Ad Code

পার্থ সারথী চৌধুরী

Manual6 Ad Code

এখানে এখন জীবন
রৌদ্রজ্জ্বোল বালুকায় কটাক্ষের দ্যুতি
এখানে এখন মানুষ
মসৃণ ছলনায় বিজ্ঞাপনে পোশাকি বাহার
এখানে এখন ভালবাসা
বেসাতি স্বপ্নের পোশাক ভণিতা
এখানে এখন হৃদয়
বিশ্ববেহায়ার উদ্যত ফণা
এখানে এখন স্বপ্নেরা বিদ্রোহ করে বিমূঢ় বিস্ময়ে
ভবিষ্যৎ অংকিত হয় স্বার্থবুদ্ধি জোছনার চোখে
এখানে এখন বর্তমান
নিষিক্ত নির্লজ্জ-যৌবন বিভ্রমে
আগামী শঙ্কিত হয় উদাম ভ্রষ্ট-যাতনার ভয়ে
এখানে এখন অতীত
কেবল অতীতের বৃথা আস্ফালন
স্মৃতি শুধুই বিস্মৃতির বিস্তৃত সাগরের ফেনা।

Manual1 Ad Code
Manual8 Ad Code