প্রচ্ছদ

কাজী আ. খ. ম মহিউল ইসলাম-এর কবিতা ‘খিচুড়ি বলছি’

  |  09:56, September 23, 2020
www.adarshabarta.com

Manual5 Ad Code

খিচুড়ি বলছি

কাজী আ. খ. ম মহিউল ইসলাম

Manual2 Ad Code

আমায় নিয়ে কইছে কথা
সারা দেশের লোক,
তাতে আমার নাইকো ক্ষতি
যতই কথা হোক।

আমারে যে সবাই চেনো
জনম জনম ধরে,
চালে-ডালে মিশে করি
সেবা সবার তরে।

Manual3 Ad Code

ভুখা-নাঙা, হাজার মানুষ
‘বন্ধু’ আমায় মানে,
আমি তাদের পুষ্টি যোগাই
কোন্ লোকে না জানে?

Manual8 Ad Code

এত দিনের বন্ধু আমি
চেনো না তো তাও,
আমায় আবার চিনতে নাকি
ভিন্ দেশেতে যাও!

জানা অঙ্ক তোমরা কেন
কষো বারংবার,
অর্থ-সময় বৃথাই খরচ
নাইতো উপকার!

Manual1 Ad Code

তোমাদের কাজ তোমরা করো
আমার কাজ – আমি,
আমার কাছে গরীব-কাঙাল
সবার চেয়ে দামি।

লেখক: সাবেক পরিবার পরিকল্পনা অধিদফতরে মহাপরিচালক।

Manual1 Ad Code
Manual7 Ad Code