প্রচ্ছদ

কাজী শাহেদ বিন জাফর-এর কবিতা ‘বাংলা ভাষার হৃদয় কবি আমার নজরুল’

  |  11:27, August 29, 2020
www.adarshabarta.com

Manual7 Ad Code

বাংলা ভাষার হৃদয় কবি
আমার নজরুল

কাজী শাহেদ বিন জাফর

Manual1 Ad Code

বাংলা ভাষার রূপক কাজী
আমার নজরুল,
সুর তুলেছে পাখির গানেই
সাজিয়ে তোলে গুল।

Manual3 Ad Code

উপনিবেশ শাসক যবে
শাসে আমার দেশ,
তাঁর লেখাতে ভারত জাগে
পায়নি ভয়ের লেশ।

লেখক ছিলেন আরো যতই
মহান কবি জন,
হয়নি সাহস লিখতে কারো
কাপ্ত তনোমন।

নজরুলের দীপ্ত লেখায়
বর্গী পেতো ভয়,
ছাড়তে ভারত পথ ফেলনা
তাঁর লেখাতে লয়।

নজরুলের আগমনটা
হয়েছে ঠিক তখন,
বাঙলা ও ভাষায় ছিল
করুণ সময় যখন।

ইসলামি সব শব্দ গুলো
বিলুপ হতে বসে,
বাঙলা ভাষার গতর পুরো
সংস্কৃতিতে চষে।

Manual8 Ad Code

তখন যদি জাতীয় কবির
আগমন না হতো,
হেরে যেতো বাংলা ভাষায়
মুসলিম শব্দ যতো।


কবি শাহেদ বিন জাফর
নবিগঞ্জ, হবিগঞ্জ
২৮-০৮-২০২০।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code