প্রচ্ছদ

কাজী আ. খ. ম মহিউল ইসলাম-এর কবিতা ‘জ্বলে ওঠো তরুণেরা’

  |  13:00, August 17, 2020
www.adarshabarta.com

Manual5 Ad Code

জ্বলে ওঠো তরুণেরা

Manual1 Ad Code

কাজী আ. খ. ম মহিউল ইসলাম

জ্বলে ওঠো তরুণেরা
এখনিতো জ্বলবে,
পথ চলো তরুণেরা
এখনিতো চলবে।

Manual5 Ad Code

গরিবের পাশে থেকো
কভু নাহি টলবে,
আশাহীনে আশা দিয়ে
ভালো কথা বলবে।

Manual5 Ad Code

ছেলে মেয়ে সব্বার
ইসকুল খুলবে,
কাজ হারা কাজ পাবে
সব ব্যাথা ভুলবে।

Manual1 Ad Code

মন ভাঙা মানুষের
কাছে গিয়ে বলবে,
ভালো দিন দুরে নয়
সবকিছু চলবে।

যতটুকু দিতে পারো
নিংড়িয়ে দেবে তা-ই
তরুণের মন বড়ো
হারাবার কিছু নাই।

করোনার এই কালে
অবহেলা মোটে নয়
নিয়মের মাঝে থেকে
সব ভয় করো জয়।

(লেখক: পরিবার পরিকল্পনা অধিদফতরের সাবেক মহাপরিচালক)

Manual1 Ad Code
Manual3 Ad Code