প্রচ্ছদ

অকেয়া হক জেবু-এর কবিতা

  |  15:29, June 27, 2020
www.adarshabarta.com

Manual2 Ad Code

নভোস্থলে রঙ্গের খেলা

Manual1 Ad Code

অকেয়া হক জেবু

Manual3 Ad Code

নীল অম্বর সেজেছে আজ
শুভ্র মেঘের দ্রোণীতে,
রজনীতে বধূরূপে সাজে
হাজার কোটি নক্ষত্রে।

ক্ষনে ক্ষনে বদলায় রং
কখন আসে বর্ষন,
কখন নীল অম্বর কোনে
ভেসে আসে রংধনুর রং।

Manual6 Ad Code

কখন শুভ্র মেঘ হয়ে যায় কৃষ্ণবর্ন-
আলোকহীন হয়ে যায় বসুন্ধরা,
আবার দিনমনির উত্তপ্ত রশ্মিতে
বসুন্ধরায় দেখা দেয় খরা।

ক্ষনে ক্ষনে বিজলী চমকায়
গুড়গুড় করে জলধর,
প্রবল সমীরন আর তীব্র বেগে
ছুটে আসে ধরনীতে ঝড়।

গোধূলী লগ্নে অংশুমালীর রক্তিম আভা
ভেসে আসে নীল অম্বর কোনে
নভোস্থলের এই রঙ্গের খেলা-
লহরী তোলে প্রানে।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code