প্রচ্ছদ

শিহাবুজ্জামান কামাল–এর কবিতা ‘শোকাহত’

  |  21:59, September 03, 2022
www.adarshabarta.com
Photo: Sheikh AKM Abdus Salam

Manual4 Ad Code

শোকাহত
(মরহুম এ কে এম আব্দুস সালাম সাহেবের স্মরণে)

Manual2 Ad Code

-শিহাবুজ্জামান কামাল

চলে গেলেন সালাম সাব
খবর যখন পাই
বিষাদে ভরে মন
স্তদ্ধ হয়ে যাই।

Manual3 Ad Code

তাঁর বিদায়ে সবাই
হয় শোকাহত
হৃদয়ে ভীড় করে
আছে স্মৃতি যত।

দ্বীনের ঝান্ডা নিয়ে যার
ছিল পথ চলা
সামনে এগিয়ে নিলেন
দাওয়াতি কাফেলা।

Manual2 Ad Code

সত্য ন‍্যায়ের পথে
ছিলেন অবিচল
ঈমানী শক্তিতে তাঁর
ছিল মনোবল।

তাঁর মত ভাল মানুষ
পাওয়া জানি ভার
চলে গেলেন পরপারে
আড়ালে সবার।

মনে পড়ে এবেলায় আজ
অতীতের কথা
কত স্মৃতি আছে তাঁর
হৃদয়েতে গাঁথা।

মানুষের কল‍্যাণে সদা
করে গেছেন কাজ
উপকৃত হয়েছিল
জাতি ও সমাজ।

দয়াময় প্রভু তুমি
তুমি যে মহান
কৃপা গুণে তাঁকে দিও
জন্নাতেে স্থান।

লন্ডন,
৩রা সেপ্টেম্বর ২০২২ ইংরেজি।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code