প্রচ্ছদ

মো. মনোয়ারুল ইসলাম-এর কবিতা ‘চিরচেনা গাঁয়’

  |  19:17, September 30, 2021
www.adarshabarta.com

Manual5 Ad Code

চিরচেনা গাঁয়
মো. মনোয়ারুল ইসলাম

আবার এসেছি ফিরে
ছনে ছাওয়া ছোট নীড়ে
চিরচেনা এই গাঁয়।

যেথা পল্লী বধু কলসি কাঁখে
আলতো পায়ে নদীর বাঁকে
জল ভরিতে যায়।

রৌদ্রদাহে রাখাল ছেলে
বংশী বাজায় আপন তালে
অশ্ব শ্যামল ছায়।

Manual1 Ad Code

আমি আবার এসেছি ফিরে
বহু শহর গ্রাম ঘুরে
চিরচেনা এই গাঁয়।

নিত্য যেথা সকাল বকেল বেলা
ঝিলের জলে হংসমিথুন খেলা
দেখে নয়ন জুড়ায়।

Manual5 Ad Code

দস্যি ছেলে রোজ দুপুরে
বনবাদাড়ে বেড়ায় ঘুরে
খেয়াল রাখা দায়।

Manual5 Ad Code

শহর মানে কৃত্রিম ভালোবাসা
সুখ-শান্তি ইট-পাথরে ঠাসা
লোক ঠকানো যেথা সেথায়।

হয়তো গাঁয়ে বিজলিবাতি নেই
জ্বলবে জোনাক সন্ধ্যে হল যেই
গাঁয়ের মতো শান্তি সুখ
আর পাব কোথায়।

তাইতো আবার ঘুরে ফিরে
এসেছি এই ভাঙ্গা নীড়ে
চিরচেনা গাঁয়।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code