প্রচ্ছদ

কাজী আ. খ. ম মহিউল ইসলাম-এর কবিতা “ওষুধ কোথা পাই?”

  |  01:43, March 07, 2021
www.adarshabarta.com

Manual7 Ad Code

ওষুধ কোথা পাই?

কাজী আ. খ. ম মহিউল ইসলাম

টক-শো তে কদম আলী
বলতো কথা হেসে,
তার মতো সৎ মানুষ
আরেকটা নাই দেশে!

Manual6 Ad Code

ভালো কথা শুনতে সবার
লাগতো ভালো বেশ,
সবার মনে থাকতো সেসব
কাটতো না তার রেশ।

হঠাৎ করে ব্রেকিং নিউজ
দেখতে পেলাম আজ,
নিউজ তো নয়, মাথার ওপর
পড়লো যেন বাজ!

Manual5 Ad Code

দেশের টাকা লোপাট করে
বিদেশ যাবার কালে,
কদম আলী পড়ছে ধরা
গোয়েন্দাদের জালে!

Manual7 Ad Code

যাকে ভীষণ ভালো জানি–
সে তো ভালো নয়!
কেমন সময় করছি যে পার
ভাবতে লাগে ভয়!

মনের মধ্যে ভীষন ব্যাথা,
এর উপশম চাই,
কেউকি আমায় বলতে পারো
ওষুধ কোথা পাই?

Manual7 Ad Code

লেখক: পরিবার পরিকল্পনা অধিদফতরে সাবেক মহাপরিচালক

Manual1 Ad Code
Manual3 Ad Code