প্রচ্ছদ

রফিকুল নাজিম-এর কবিতা ‘ভাঙন’

  |  13:02, August 19, 2020
www.adarshabarta.com

Manual7 Ad Code

ভাঙন

Manual4 Ad Code

রফিকুল নাজিম

কীর্তিনাশার উজান জল
পাক খায় ঐ তীরে,
কলসি ঘাটে রাইখ্যা বধূ
কাহারে খুঁজে ফিরে?

ঢেউয়ের তোড়ে ভাঙে কূল
ভাঙে মায়ার পাড়,
শ্যাম বিরহে উজান ব্যথা
মনে ভাঙন কার?

Manual8 Ad Code

ঘোমটা টানা বধূর চোখে
খাঁ খাঁ করছে রোদ,
সেই পাষাণকে বুকে পেলে
নিবে যে প্রতিশোধ।

মাঝনদীতে চোখটা খুঁজে
সেই মানুষের চোখ,
যে মানুষটা রোজনিশিতে
ডাকতো পেতে বুক!

জল আনিতে জলের ঘাটে
আড়াল মনে ভাবে,
সেই মানুষটা আসলে ফিরে
আপন করে পাবে?

কলসি ভাসে কালো স্রোতে
কলঙ্ক রটিছে গাঁয়,
জল আনিতে গিয়া কইন্যা
জল ফেলিয়া যায়!

Manual3 Ad Code

(পলাশ, নরসিংদী)।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code