প্রচ্ছদ

মকবুল হোসেন তালুকদার-এর কবিতা ‘মুজিব আমার স্বাধীনতা’

  |  17:07, August 11, 2020
www.adarshabarta.com

Manual3 Ad Code

মুজিব আমার স্বাধীনতা
(মুজিব শত বর্ষ উপলক্ষে জাতির পিতা স্বরণে)

Manual8 Ad Code

মকবুল হোসেন তালুকদার

মুজিব আমার স্বাধীনতা
মুজিব বাংলার জাতির পিতা
মুজিব আমার দর্শন, আমার প্রেরনা
মুজিব আমার ভাষা,সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ,
মুজিব আমার মনের কুঠোরে যত্নে লালিত
দেশপ্রেম, জয়বাংলা, পদ্মা মেঘনা যমুনা।

Manual6 Ad Code

মুজিব তুমি হাজার বছরের শ্রেষ্ট বাঙালী
মুজিব তুমি স্বাধীন বাংলার মহান স্হপতি
তুমি আমার গর্ব, মুক্তিযুদ্ধের প্রেরনা ও শক্তি
মুজিব আমার অগ্নিঝরা
৭ মার্চের দিকনির্দেশনা
যার যা আছে তাই নিয়ে
মুক্তিযুদ্ধ ঝাপিয়ে পড়া।

যৌবনের আর্ধেকটা সময় দিয়ে বিসর্জন
এনেছো স্বাধীনতা, দিয়েছো মানচিত্র
তাইতো তুমি জাতির পিতা, মোদের গর্বের ধন
মুজিব মানেই লক্ষ প্রানের রক্তে মাখা
রক্ত লালের সবুজ ঘেরা প্রিয় পতাকা।

তোমার রক্তে রন্জিত আমার ভূখন্ড
তার ধুলো গায়ে মেখে, স্বাধীনতার স্বপ্ন
সাধ অবগাহন করে, বজ্র কন্ঠে বলে উঠি
এক নেতা এক দেশ, মুজিব মানেই বাংলাদেশ।

Manual2 Ad Code

মুজিব তোমার বজ্রকন্ঠ আমাকে উদ্বেলিত করে
শিহরন জাগে শিরা উপশিরায়, শপথ করি
তোমার রক্তের ঋন শোধবই মোরা।
নিপাত যাবেই, যাবে, নর পশু ঘাতকেরা
জাগ্রত রয়েছি মোরা, অতন্ত্র প্রহরীর বেশে
রক্ষা করবো সোনার বাংলা যতই ক্লেশ আসে।

Manual4 Ad Code

তুমি বিনে মাঝে মধ্যি নি:স্প্রভ ও জ্যোতিহীন হয়ে অপেক্ষা করি প্রতিক্ষন,”যদি আসতে ফিরে একবার, তোমার স্বপ্ন সাধের সোনার বাংলায়”।

লেখক: মুক্তিযোদ্ধা এবং কৃষিবিদ, আমেরিকা।

Manual1 Ad Code
Manual3 Ad Code