প্রচ্ছদ

কে এম আবুতাহের চৌধুরী-এর কবিতা “কবি নাজমুল স্মরণে”

  |  23:25, June 06, 2024
www.adarshabarta.com

Manual8 Ad Code

কবি নাজমুল স্মরণে
✍️ কে এম আবুতাহের চৌধুরী

কবি তুমি চলে গেলে
মায়ার ভুবন ছেড়ে,
তোমার হাজার কাজের স্মৃতি
আমার মনে পড়ে।

দিনে রাতে তোমার সাথে
হতো কত আলাপন,
সমাজের কল্যানের তরে
ভাবতে তুমি সারাক্ষণ।

Manual6 Ad Code

জনসেবায় বিলিয়ে দিলে
তোমার এই জীবন,
দান খয়রাত বিলিয়ে দিতে
মন ছিলোনা কৃপণ।

Manual5 Ad Code

কলমের ডগায় তুলে ধরতে
সমাজের যত অনাচার,
তোমার জীবন চরিত্রে ছিল
কত গুণের সমাহার।

এমন রোগে ধরলো তোমায়
জীবন নিলো কেড়ে,
তোমার শত কাজের স্মৃতি
বার বার মনে পড়ে।

মাফ করে দাও ওগো প্রভু
তোমার বান্দা নাজমুল,
জীবনের সকল নেক কাজ
দয়া গুণে কর কবুল।

Manual5 Ad Code

লন্ডন, যুক্তরাজ্য
৬ জুন ২০২৪

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code