প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর ছড়া “বোশেখের দিন এলে”

  |  07:39, April 06, 2021
www.adarshabarta.com

Manual4 Ad Code

বোশেখের দিন এলে

Manual5 Ad Code

সুফিয়ান আহমদ চৌধুরী

মেঘ আসে ঝম ঝমা ঝম
বাতাসটা সাথে বয়
উৎকন্ঠা বাড়ে ঝড় মেঘে
বাড়ে মনে আহা ভয়।

পাখি খুঁজে আশ্রয়টা খুঁজে
থামে জীবনের চাকা
মেঘ ঝড় দেখে শিল্পী ঘরে
ছবি হয় তার রঙে আঁকা।

Manual1 Ad Code

চাষি চোখে ভাসে তার স্বপ্ন
প্রিয় ধান মাঠ ভাসে
মেঘ ঝড় বোশেখের ওই
ধান খেত তার নাশে।

Manual3 Ad Code

বোশেখের দিন এলে মনে
পাথরটা জমে দুখে
আকাশটা ডাকে গর্জে ডাকে
হাসি খুশি নেই মুখে।

Manual2 Ad Code

(নিউইয়র্ক, ইউএসএ)

Manual1 Ad Code
Manual8 Ad Code