প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-ছড়া “স্বাধীনতা আমার”

  |  16:01, March 24, 2021
www.adarshabarta.com

Manual1 Ad Code

স্বাধীনতা আমার

Manual3 Ad Code

সুফিয়ান আহমদ চৌধুরী

Manual7 Ad Code

স্বাধীনতা আমার মায়ের হাসি
বোনের রাঙা খাতা
স্বাধীনতা আমার বাবার স্বপ্ন
ভায়ের শোক গাঁথা।

Manual4 Ad Code

স্বাধীনতা আমার সবুজ বাংলা
সবুজ শোভা বেশ
স্বাধীনতা আমার পাখির গান
সোনার প্রিয় দেশ।

Manual7 Ad Code

স্বাধীনতা আমার গাঁয়ের বধূ
কলসি কাঁখে হাঁটে
স্বাধীনতা আমার গাঁয়ের চাষি
গাঁয়ের ধানী মাঠে।

স্বাধীনতা আমার শাপলা শালুক
ইলিক ঝিলিক কী যে
স্বাধীনতা আমার অন্তরে দোলা
ভাবুক কবি নিজে।

Manual1 Ad Code
Manual6 Ad Code