প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর কবিতা “বিজয় মানে”

  |  14:24, December 16, 2020
www.adarshabarta.com

Manual8 Ad Code

বিজয় মানে

সুফিয়ান আহমদ চৌধুরী

Manual6 Ad Code

বিজয় মানে সোনার বাংলা
স্বদেশ ভালোবাসি
বিজয় মানে সবুজ শোভা
স্বপ্ন রাশি রাশি।

বিজয় মানে পুব আকাশে
হাসছে লাল রবি
বিজয় মানে রুপটা কত
চোখে দেশের ছবি।

Manual7 Ad Code

বিজয় মানে পাখ পাখালি
মধুর সুরে ডাকে
বিজয় মানে পতাকা ওড়ে
খোকন ছবি আঁকে।

Manual5 Ad Code

বিজয় মানে কিষাণ মুখে
সরল হাসি মিষ্টি
বিজয় মানে দীঘির ঘাটে
বধূর রঙিন দৃষ্টি।

বিজয় মানে শাপলা ফুল
দীঘির জলে রাঙা
বিজয় মানে অথই সুখে
মনটা কী যে চাঙা।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code