প্রচ্ছদ

আজিজ হক-এর কবিতা

  |  07:22, May 16, 2020
www.adarshabarta.com

Manual6 Ad Code

প্রিয়ভাষিণী হও আবার

আজিজ হক (প্রাক্তন রাষ্ট্রদূত চীন)

Manual8 Ad Code

তুমি কি কখনো আর প্রিয়ভাষিণী হবে
না আমার?
সোনালি লতার মতো নিবিড় করে
জড়াবে না আর
আমার অস্তিত্ব ঘিরে? প্রেম-সুধাবাণী
তুমি ঢালিবে
না ফের কর্ণবিবরে? ভুল করিয়াছি
মানি; অগাধ
করেছি গো অপরাধ জানি, গর্হিত
আচার, পিচ্ছিল
পদযাত্রায় দেদার পদস্খলন।

Manual1 Ad Code

জ্বালাবে কি সব ভুল, আপাত উপেক্ষা
যত মনের
কড়াইয়ে ঢালিয়া তা জ্বালাবে কি তুমি
বেলা অবেলা?
কক্ষচ্যুত কোনো এক গ্রহের মতো
ছুটেছি খেয়ালি
পথে, পতিত উল্কার মতো পড়েছি
খাদে। তথাপি,
ফিরেছি আবার সেই তোমার আলম্ব
বৃত্তে।
তবুও কি ফিরিবে না কখনো আর
সোনালি লতার
মতো নিবিড় বাঁধনে আমার অস্তিত্বে?

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code