প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর কবিতা “ভাষার মাসে ভাষার গানে”

  |  ২৩:৪২, ফেব্রুয়ারি ২০, ২০২১
www.adarshabarta.com

Manual3 Ad Code

ভাষার মাসে ভাষার গানে

সুফিয়ান আহমদ চৌধুরী

কিচির মিচির ডাকছে পাখি
মধুর সুরে সুরে
শিশির কণা ইলিক ঝিলিক
মনটা সুখে জুড়ে।

Manual8 Ad Code

দীঘির জলে শাপলা শালুক
রঙিন ছবি আঁকে
রবির আলো ছড়িয়ে আলো
বাঁশ ঝাড়ের ফাঁকে।

মায়ের মায়া খুঁজছে খোকা
আদরে বুকে রয়
আপন ভাষা মুখে যে ফুটে
হারায় দুঃখ- ভয়।

Manual4 Ad Code

ভাষার মাসে ভাষার গানে
মনটা টানে খুব
শিমুল- পলাশ ছড়ায় রঙ
ভাবনা মনে ডুব।

Manual6 Ad Code

পাপড়ি হাসে শিশির ভেজা
ফুল বাগানে হাসে
ফাগুন দিনে ভায়ের ছবি
সবার চোখে ভাসে।

Manual7 Ad Code

রক্ত জবার রঙের মেলা
ওই ফাগুন দিনে
ভায়ের রক্তে ভাষার জয়
বিশ্বটা জুড়ে চিনে।

Manual1 Ad Code
Manual8 Ad Code