প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরীর ৬২ তম জন্ম বার্ষিকী রোববার

  |  15:18, July 13, 2022
www.adarshabarta.com

Manual1 Ad Code

আবদুল আজিজ :

Manual2 Ad Code

সুফিয়ান আহমদ চৌধুরী। কবি- ছড়াকার- গল্পকার- সংগঠক- আইনজীবি। ১৯৭৩ সালে ছড়া- কবিতা- গল্প দিয়ে তাঁর যাত্রা শুরু হলেও প্রগতিশীল শিশু- কিশোর রচনায় মানস পরিস্ফুটনে তিনি সফল। পরবর্তীতে শিশু-কিশোর সব শাখায় তাঁর স্বচ্ছন্দ পদচারণা ঘটেছে। লেখক দেশ-বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকা ও সাময়িকী–সংকলনে লিখে চলেছেন অবিরাম। সুফিয়ান আহমদ চৌধুরী সিলেটের বিশ্বনাথ উপজেলার চাঁন্দভরাঙ্গ গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৬০ সালের ১৭ জুলাই জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম শামছ উদ্দিন আহমদ চৌধুরী (ছুটু মিয়া) এবং মাতা মরহুম আলহাজ্ব বেগম সুফিয়া চৌধুরী। সিলেট শহরের ধোপাদীঘির পূর্ব পাড়ের স্হায়ী বাসিন্দা জনাব সুফিয়ান আহমদ চৌধুরী বর্তমানে নিউইয়র্ক-এর জ্যাকসন হাইটসে সপরিবারে বসবাস করছেন। তাঁর স্ত্রী তামান্না নাহার চৌধুরী (নাজ) এবং একমাত্র কন্যা নুসরাত চৌধুরীও যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তাঁর অনবদ্য গ্রন্থ সমূহ নিধিরাম সর্দার, রাজার চোখে বানের পানি, স্মৃতির ক্যানভাসে, কোলা ব্যাঙের বিয়ে, সুবর্ণ ভোর, যত দূরে যাই, ইলিক ঝিলিক রোদের হাসি, কাকতাড়ুয়ার ভয়, পোড়াবাড়ি, টিকটিকি ঠিকঠিক, খাঁচার পাখির জীবন, নির্বাচিত ১০০ ছড়া, বৃষ্টি ভেজা রাত ও আম পাতা জাম পাতা ।
তিনি তাঁর লেখায় দূরদর্শী চিন্তা–চেতনা ও আদর্শ বাঙালির মন- মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। স্বদেশ–মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি উদ্ধুদ্ধ থেকে লেখালেখি করে আসছেন। তিনি ছড়া পরিষদ, সিলেট, সিলেট সাহিত্য পরিষদ ও স্বদেশ ফোরাম, নিউইয়র্ক- এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে একজন সফল সংগটকের সুখ্যাতি অর্জন করেছেন দেশ বিদেশে। তিনি জালালাবাদ ল’সোসাইটি ইউএসএ-এর সাধারণ সম্পাদকও।
জড়িত রয়েছেন বহু সাহিত্য–সামাজিক–সাংস্কৃতিক সংগঠনের সাথেও। তিনি সাহিত্য সাময়িকী জীবন মিছিল-এর সম্পাদক। এছাড়াও আরো সম্পাদনা করেছেন আইন দর্পণ, কিশোর দর্পণ ও বঙ্গবীর। অনলাইন প্রকাশনা শিশু কিশোর সাময়িকী ইলিক ঝিলিক ও ছড়া বিষয়ক কাগজ টাপুর টুপুর-এর সম্পাদকও। এমসি কলেজ, সিলেট-এর বার্ষিকী “পূর্বাশা” বার্ষিকী সম্পাদক হিসেবে সম্পাদনা করেছেন কলেজ জীবনে। ১৯৯৮ সালে সিলেট জেলা আইনজীবি সমিতির গ্রন্থাগার সম্পাদক ছিলেন। এরপর দুইবার কার্যকরী পরিষদের সদস্যও নির্বাচিত হন বিপুল ভোটে। বর্ণাঢ্য জীবনের অধিকারী সুফিয়ান আহমদ চৌধুরীর সুপরিচিতি ব্যাপক। সাদা মনের মানুষ হিসেবে সকল মহলের ভালোবাসার প্রিয় একজন মানুষ।

Manual5 Ad Code

আবদুল আজিজ, সাংগঠনিক সম্পাদক স্বদেশ ফোরাম, নিউইয়র্ক।

Manual1 Ad Code
Manual5 Ad Code