প্রচ্ছদ

জেবু নজরুল ইসলাম-এর কবিতা “উষ্ণতা চাই”

  |  13:19, February 27, 2021
www.adarshabarta.com

Manual7 Ad Code

উষ্ণতা উষ্ণতা চাই

জেবু নজরুল ইসলাম

শুধু চাই তোমার ক্ষণিকের উষ্ণতা

শরতের মাতাল হাওয়া উম্মনা করে মন,

হৃদয়ে এখন দারুণ তৃষ্ণা সাগরের মতো,

চিতার অনলে নয় তোমার উষ্ণতায়

পুড়ে ছারখার হতে মনে বড় সাধ,

Manual5 Ad Code

তাই শুধু তোমার ক্ষণিকের উষ্ণতা চাই।

আমার ভেতরে বাহিরে উঠেছে ঝড়

উঠেছে মহাপ্রলয়, বিক্ষুব্ধ সমুদ্রের মতো

আছড়ে পড়ে ঢেউ বুকের ভেতর,

Manual1 Ad Code

শুধু তোমার একটু স্পর্শ থামিয়ে দিতে পারে

হৃদয়ের এই হাহাকার,

তাই শুধু তোমার ক্ষণিকের উষ্ণতা চাই।

তোমার মৃণাল মৃদুল বাহুর আলিঙ্গনে

আমাকে জড়িয়ে নাও, অধরের উষ্ণ

চুম্বনে হৃদয় করে দাও এলোমেলো,

Manual3 Ad Code

আমার নিঃশ্বাসে আমার বিশ্বাসে

তুমি ছাড়া আর কেউ নাই

তাই শুধু তোমার ক্ষণিকের উষ্ণতা চাই।

আমার কল্পনাও তুমি আমার স্বপ্নও তুমি

Manual3 Ad Code

তুমি আমার বুকের অনন্ত তৃষ্ণা,

আহো-রাত্রি তোমাকে বুকের গোপন গভীরে

ধরে রাখি, তবুও কেন দূরে থেকে শুধু

মায়া বাড়ও, তুমি কি কেবলি বনের পাখি?

এই হৃদয়ে তুমি ছাড়া আর কেউ নাই,

তাই শুধু তোমার ক্ষণিকের উষ্ণতা চাই।

Manual1 Ad Code
Manual7 Ad Code