প্রচ্ছদ

পার্থ সারথী চৌধুরী-এর কবিতা ‘ভীরু আমি’

  |  11:11, October 21, 2020
www.adarshabarta.com

Manual5 Ad Code

ভীরু আমি

Manual5 Ad Code

পার্থ সারথী চৌধুরী

আমার মাংসল শরীর নিয়ে মাংসপিন্ড
দেহ
শিরায় সংমিশ্রিত রক্ত নিয়ে রক্তবহা
শরীর
আমার ফুসফুস অক্সিজেন জারিত এক
যন্ত্র
কিন্তু,
সত্যি বলতে কি আমি জীবন বিস্মৃত
এক রক্তমাংসের মানুষ
প্রতিবাদের সাহস নেই
রুখে দাঁড়াবার শক্তি নেই
ঠোঁটে বসিয়েছি শরীর রঙা টেপ
তাই
কথা বলারও সামর্থ্য নেই।
প্রতিবাদ করবো কি জন‍্যে ? কার পক্ষে ?
কথা বলবো কার বিরুদ্ধে ? কার স্বার্থে ?
ভয়ে জড়সড় হয়ে যাই
প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলি
মুখে ফুটে না কথা।
ভালো হয়, ভেবে নেই হাতে পরেছি কাঁকন
কাঁকনের কংকণে সর্বদা মস্তিষ্কে বাজছে
সানাইয়ের অনুরণন।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code