প্রচ্ছদ

কাজী মহিউল ইসলাম-এর কবিতা ‘সব দোষ পীরহানার’

  |  18:29, September 12, 2020
www.adarshabarta.com

Manual8 Ad Code

সব দোষ পীরহানার

কাজী মহিউল ইসলাম

মাছে-ভাতে বাঙালির
এ কি দশা হায়!
রূপচাঁদা মাছ ভেবে
“পীরহানা” খায়।

Manual2 Ad Code

রকমারি দেশি মাছ
সকলেই চেনে,
দেশি মাগুর মনে করে
‘আফ্রিকান’ কেনে!

Manual2 Ad Code

বিধাতার দেয়া রঙ
পাল্টিয়ে ফেলে,
বেচে ওরা বিষ-মাখা
রুই , পোয়া, বেলে।

আফ্রিকান মাগুরেরা
চোখে দেয় ধুলো
তার সাথে পিরহানা,
‘রাঙা মাছ’ গুলো!

Manual8 Ad Code

নিয়মিত ঠকে যায়
মাছে-ভাতে বাঙালি,
দেশী মাছের স্বাদ পেতে
ওরা বড় কাঙালী।

Manual8 Ad Code

সব চেয়ে বড় দোষী-
কালো মাগুর,পিরহানা;
কারা যে আসল দোষী
রয়ে যায় অজানা!

লেখক: পরিবার পরিকল্পনা অধিদফতরের সাবেক মহাপরিচালক।

Manual1 Ad Code
Manual3 Ad Code