প্রচ্ছদ

সৈয়দ খিজির হায়াত-এর কবিতা ‘শেখ মুজিবুর রহমান’

  |  18:04, August 14, 2020
www.adarshabarta.com

Manual3 Ad Code

শেখ মুজিবুর রহমান

Manual6 Ad Code

সৈয়দ খিজির হায়াত

একটি মানুষ এতই বিশাল
আকাশ ছুঁয়েছে মস্তক যার
পৃথিবীর সকল সূউচ্চ স্থাপনা
পর্বত পাহাড় মেনেছে হার।
একটি মানুষ এতই বিশাল
আকাশ ছুঁয়েছে মস্তক যার
মৃত্যুর সাথে লড়েছে পান্জা
ভেংগেছে শিকল কারাগার।
একটি মানুষ এতই বিশাল
আকাশ ছুঁয়েছে মস্তক যার
ভাংগিয়েছিল ঘুম পরাধীন জাতির
ডাক দিয়ে স্বাধীনতার।
একটি মানুষ এতই বিশাল
আকাশ ছুঁয়েছে মস্তক যার
বুক পেতে বুলেট যে কিনা
মৃত্যুকে করেছে জয়
আমরা যে আজ তারই ঋণে বাধা
ষোলো কোটি সন্তান
বাংগালীর নেতা
বাংগালীর পিতা
শেখ মুজিবুর রহমান।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code