প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর কবিতা ‘চিঠি’

  |  12:10, August 09, 2020
www.adarshabarta.com

Manual6 Ad Code

চিঠি

সুফিয়ান আহমদ চৌধুরী

খোকার কাছে মায়ের চিঠি
মিষ্টি আদর সে কি,
পড়ছে খোকা মায়ের চিঠি
মায়ের ছবি দেখি।

Manual4 Ad Code

খোকার কথা ভাবনা মনে
জানান মা যে খুব,
মায়ের মায়া মায়ের ছায়া
ছেলে তো সুখে ডুব।

আদর মাখা চিঠিটা পড়ে
ছেলের চোখে ছবি,
মায়ের হাতের খাবার মুখে
পড়ছে স্মৃতি সবই।

Manual6 Ad Code

মায়ের সোহাগ পড়ছে মনে
খোকার মন রাঙা,
মায়ার দিন তো কেমনে ভুলে
মনটা সুখে চাঙা।

প্রবাস জীবনে মায়ের কথা
পড়ছে মনে রোজ,
মায়ের খবর নেয় তো খোকা
রাখছে খোকা খোঁজ।

Manual5 Ad Code

চিঠিটা রাখে যতনে রাখে
বুকেতে ধরে রাখে,
চিঠিটা হাতে নিয়েই খোকা
অনেক স্বপ্ন আঁকে।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code