কয়েস আহমদ মাহদী-এর কবিতা
প্রকাশিত হয়েছে | 16:08, June 29, 2020
www.adarshabarta.com
প্রিয় কবি সুফিয়ান
কয়েস আহমদ মাহদী
দেশে কিবা বিদেশে
থাকেন তিনি যেথায়
মা আর মাতৃ ভূমি
ফুটে তাঁর লেখায়।
ফুল- পাখি -শিশু আর
দেশের কত ছবি
ছন্দ দিয়ে আঁকেন সদা
শিশু মনের কবি।
লেখা চলুক শত বছর
প্রভূর কাছে আহবান
সবার প্রিয় কবি তিনি
চৌধুরী সুফিয়ান।

