সুফিয়ান আহমদ চৌধুরী-এর ছড়া
প্রকাশিত হয়েছে | 10:21, June 12, 2020
www.adarshabarta.com
লেখাপড়া
সুফিয়ান আহমদ চৌধুরী
লেখাপড়া চাই ঘরে
আলো চাই আলো,
লেখাপড়া করে দূর
দূর করে কালো।
সমাজের ভালো চাই
লেখাপড়া চাই,
সব ঘরে যেন হাসে
আলো তাই চাই।
বই হাতে ঝকঝকে
জীবনের গান,
লেখাপড়া নিয়ে ব্যস্ত
বয় আলো বান।
আলোকিত হবে দেশ
আশা মনে পুষি,
লেখাপড়া ধন্য দেশে
মন কত খুশি।

