প্রচ্ছদ

মোঃ রহমত আলী-এর কবিতা

  |  13:54, May 24, 2020
www.adarshabarta.com

Manual3 Ad Code

করোনায় ঈদ

Manual6 Ad Code

মোঃ রহমত আলী

Manual1 Ad Code

ঘরে নামাজ ঘরে রোজা
ঘরেই ঈদের জামাত
কারো সাথে হয়না কারো
ঈদের মোলাকাত ।

Manual2 Ad Code

কেউ কি কখন ভাবছে কভু
হবে এটা বাস্তবে
কিন্তু এবার হলো গিয়ে
করোণার প্রভাবে।

Manual2 Ad Code

প্রথম যখন শুরু হলো
রোগের এ তাণ্ডব
ভেবেছিলাম থাকবে হয়তো
দিন কয়েক সরব।

এখন কিন্তু দেখছি এটা
শেষ হবার নয়
কমে গেলেও আসতে পারে
যে কোনো সময়।

ঔষধ হয়তো একদিন কিন্তু
হবে আবিষ্কার
কিন্তু যারা চলে যাচ্ছে
ফিরবে কী আবার ।

এমন একটি মহামারী
আসলো বিশ্বজুড়ে
কারো প্রতি নাই ভেদাভেদ
দেয় যে কপাল পুড়ে।

লন্ডন, ২৪-০৫-২০২০

Manual1 Ad Code
Manual8 Ad Code