প্রচ্ছদ

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে কানাইঘাট এসোসিয়েশন ইউকে-র গভীর শোক প্রকাশ

  |  16:05, June 13, 2026
www.adarshabarta.com
Photo courtesy of Mahfuzur Rahman

Manual2 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি:

Manual1 Ad Code

কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়নের অন্যতম রূপকার, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সমাজহিতৈষী জনাব মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন ।) “নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী।”

মরহুম মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরীর বাড়ি কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী তালবাড়ি গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিনি ছিলেন কানাইঘাট উপজেলা তথা সমগ্র সিলেট অঞ্চলের শিক্ষা, সমাজকল্যাণ ও ধর্মীয় অঙ্গনের এক সুপরিচিত ব্যক্তিত্ব। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও বিকাশে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। মৃত্যুকালে তিনি ১ ছেলে, তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Manual7 Ad Code

ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত সজ্জন, নিরহঙ্কার, পরহেজগার, ন্যায়পরায়ণ ও জনদরদী একজন মানুষ। তাঁর ইন্তেকালে কানাইঘাটবাসী একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে হারালো। তাঁর মৃত্যুতে বাংলাদেশ ও যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাট কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Manual4 Ad Code

কানাইঘাট এসোসিয়েশন ইউকের সভাপতি জনাব আনিসুল হক, সাধারণ সম্পাদক জনাব আহমেদ ইকবাল চৌধুরী এবং ট্রেজারার জনাব ইমাদ উদ্দীন রানা, কানাইঘাট এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে মরহুম মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক, আন্তরিক সমবেদনা ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

Manual5 Ad Code

আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থানে আসীন করেন, তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে দেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহীদের সবরে জামিল দান করেন। হে আল্লাহ! আপনি তাঁকে ক্ষমা করুন, তাঁর প্রতি রহম করুন, তাঁকে নিরাপদ রাখুন, তাঁর ত্রুটিসমূহ মার্জনা করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্থানে স্থান দান করুন। আমীন।

Manual1 Ad Code
Manual3 Ad Code