জাহাঙ্গীর আলম নাজমুলের মায়ের মৃত্যুতে কানাইঘাট এসোসিয়েশন ইউকের গভীর শোক
আদর্শবার্তা ডেস্ক :
গত ২৮ জুন ২০২৬, রবিবার কানাইঘাট এসোসিয়েশন ইউকের সহ-সভাপতি জনাব জাহাঙ্গীর আলম নজমুল সাহেবের আম্মা বাংলাদেশে ইন্তেকাল করিয়াছেন – ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । মরহুমার গ্রামের বাড়ি কানাইঘাট থানার ৬নং সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী ছোটদেশ গ্রামে।
কানাইঘাট এসোসিয়েশন ইউকের সভাপতি জনাব আনিসুল হক, সেক্রেটারী আহমেদ ইকবাল চৌধুরী ও ট্রেজারার ইমাদ উদ্দীন রানা কানাইঘাট এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক, শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যেন মরহুমা কে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন, পরিবারের সবাইকে যেন সবরে জামিল দান করেন, এবং এ শোক বহন করার ক্ষমতা দান করেন। আমিন ।

