প্রচ্ছদ

কানাইঘাট এসোসিয়েশন ইউকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

  |  18:43, October 19, 2026
www.adarshabarta.com

জালাল উদ্দিন বাবলু:

যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটবাসীর সংগঠন কানাইঘাট এসোসিয়েশন ইউকের বিশেষ সাধারণ সভা (এসজিএম) অনুষ্ঠিত হয়েছে।

১৮ অক্টোবর ২০২৬, রোববার,পূর্ব লন্ডনের কেয়ার হাউসে অনুষ্ঠিত উক্ত সভায় ২০২৬–২০২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়। নবগঠিত উপদেষ্টা পরিষদে ১৬ জন এবং কার্যনির্বাহী কমিটিতে ৫৫ জন সদস্য রয়েছেন।

মাওলানা সায়েম নুরুর রহমান চৌধুরীর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সংগঠনের সভাপতি জনাব আনিসুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব এ কে এম জালাল উদ্দিন বাবলুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা সর্বজনাব  ইজ্জত উল্লাহ ও নাজিরুল ইসলাম এবং উপদেষ্টা রফিকুজ্জামান ফারুক ও খালেকুজ্জামান বুলবুলসহ সংগঠনের অন্যান্য  সদস্যবৃন্দ।

নবগঠিত কার্যনির্বাহী কমিটি

নবগঠিত কমিটিতে দায়িত্ব পেয়েছেন – সভাপতি জনাব আনিসুল হক, সাধারণ সম্পাদক জনাব এ কে এম জালাল উদ্দিন বাবলু এবং কোষাধ্যক্ষ জনাব ফারুক আহমদ চৌধুরী।

সহসভাপতিরা হলেন সর্বজনাব অধ্যাপক আবদুল মালিক, খসরুজ জামান, সাদেকুল আমিন, সিরাজ উদ্দিন, আবুল ফাতেহ, সুয়াইবুর রহমান, মখলিসুর রহমান, মুজিবুর রহমান, জাহাঙ্গীর আলম নাজমুল, মাওলানা দেলওয়ার হোসাইন, মাওলানা আখলাছুর রহমান, মাওলানা আবুল হাসনাত চৌধুরী, আবুল মনসুর চৌধুরী, জাকারিয়া সিদ্দিকী, আহমদ ইকবাল চৌধুরী, মাওলানা সৈয়দ জামাল আহমদ, মাহবুবুর রহমান শামীম ও নুমান আহমদ।

সহসাধারণ সম্পাদকরা হলেন সর্বজনাব হারুন রশিদ, সুলেমান আহমদ পাটোয়ারী, মাসুক রব্বানী, জাকির এইচ মিল্লাত ও ইমাদ উদ্দিন রানা।

অন্যান্য সম্পাদকীয় পদে রয়েছেন সর্বজনাব সহকোষাধ্যক্ষ সালেহ আকরাম, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাহফুজুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক তাহের উদ্দিন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মাওলানা মনজুর আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক সুলাইমান রশিদ চৌধুরী রতন, সহ সমাজকল্যাণ সম্পাদক সাদেক আহমদ, কমিউনিটি বিষয়ক সম্পাদক সুলতান আহমদ এবং ছাত্রবিষয়ক, আইন ও বিচার সম্পাদক ব্যারিস্টার সুহেল আহমদ।

প্রেস ও মিডিয়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা সায়েম নুরুর রহমান চৌধুরী, জনসংযোগ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসাইন, সহসাংস্কৃতিক সম্পাদক আকলিমুর রাজা চৌধুরী মান্না, ধর্ম সম্পাদক হাফিজ মাহবুবুর রহমান খান এবং যুব সম্পাদক সালাহ উদ্দিন।

এ ছাড়া আপ্যায়ন সম্পাদক ইউসুফ আহমদ, সহআপ্যায়ন সম্পাদক আবদুর রহিম, ক্রীড়া সম্পাদক মো. নাজমুল ইসলাম চৌধুরী এবং সহক্রীড়া সম্পাদক খালেদ আহমদ শাহীন দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্যরা হলেন সর্বজনাব এ কে এম শামসুজ্জামান বাহার, সাইফুল আলম, সালিক আহমদ, শামীম আহমদ, আবু সালেহ ইয়াহিয়া, হাসান রাজা, কামাল উদ্দিন, মোহাম্মদ কামরুল আলম পরওয়াজ, রিয়াজ উদ্দিন, মো. মাসুম আহমদ ও রাশেদ জামান।

উপদেষ্টা পরিষদ

সংগঠনের ১৬ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদে রয়েছেন সর্বজনাব মাওলানা আবু সাঈদ, আলহাজ মখলিসুর রহমান, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মাওলানা রফিক আহমদ, ব্যারিস্টার কে এ শিকদার এমবিই, ইজ্জত উল্লাহ, আবদুল কাহির চৌধুরী, নাজিরুল ইসলাম, মাওলানা আবুল হোসাইন খান, সাব্বির আহমদ চৌধুরী, বশিরুল ইসলাম, আজমল আলী, শামীম আহমদ চৌধুরী, ফারুক আহমদ, রফিকুজ্জামান ফারুক ও খালেকুজ্জামান বুলবুল।

সুস্থতা কামনা ও দোয়া

সভায় হাসপাতালে চিকিৎসাধীন সংগঠনের ধর্ম সম্পাদক হাফিজ মাওলানা মাহবুবুর রহমান খানের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে গত শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, মৃত্যুবরণকারী কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম গ্রামের মরহুম মফিজ উদ্দিনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সংগঠনের সহসভাপতি মাওলানা দেলওয়ার হোসাইনের দোয়ার মাধ্যমে বিশেষ সাধারণ সভার সমাপ্তি ঘটে।