প্রচ্ছদ

সিলেট-৫ আসনে খেলাফতের আবুল হাসান বেসরকারিভাবে বিজয়ী

  |  15:50, February 13, 2026
www.adarshabarta.com

Manual5 Ad Code

আদর্শবার্তা রিপোর্ট :

Manual4 Ad Code

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের জমিয়ত প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন জামায়াত জোটের খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান। ৯ হাজার ৫৮১ ভোটের ব্যবধানে দেয়ালঘড়ি প্রতীক নিয়ে তিনি বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে এ তথ্য পাওয়া গেছে।

সিলেট-৫ আসনের ১৫৮টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফলে ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান দেয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৩৫৫ ভোট।

Manual1 Ad Code

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের শরীক জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট। আর তৃতীয় স্থানে রয়েছেন বিএনপির বিদ্রোহী, স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ (চাকসু মামুন)। ফুটবল প্রতীকে তাঁর প্রাপ্ত ভোট ৫৭ হাজার ২৫১। বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী বিলাল উদ্দিন হারিকেন প্রতীকে পেয়েছেন ৩৭২ ভোট।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code