প্রচ্ছদ

শিহাবুজ্জামান কামাল-এর কবিতা ‘ভাবনা’

  |  15:26, July 11, 2024
www.adarshabarta.com

Manual2 Ad Code

শিহাবুজ্জামান কামাল:

 

কষ্টে বাড়ে বুকের ব‍্যথা

Manual1 Ad Code

কান্নায় উপশম

থমকে যাবে সকল কিছু

ফুরিয়ে গেলে দম।

 

সুখের আশায় কত কিছু

অধিক চাওয়া পাওয়া

নিঃশ্বাসের ও নেই বিশ্বাস

শুধু  আসা যাওয়া।

 

সীমিত এই জীবনটাকে

Manual1 Ad Code

আগলে রাখা যায়না

তবু কেন ক্ষমতা লোভ

হরেক রকম বায়না।

 

স্মৃতির পাতায় জং ধরেছে

হচ্ছে জানি ক্ষয়

সোনালী সেইদিন গুলো আর

ফিরে পাবার নয়।

 

পরকালে কঠিন হবে

প্রভুর আদালত

সকল কাজের হিসেব দিতে

কার আছে হিম্মত!

 

একলা বসে ভাবি যখন

নিজের পাপ আর পূণ্য

প্রভুর প্রিয় মানুষ যাঁরা

Manual1 Ad Code

তাঁদের জীবন  ধন‍্য।

 

লন্ডন: ৯জুলাই ২০২৪ইং

 

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code