প্রচ্ছদ

শিহাবুজ্জামান কামাল-এর কবিতা ‘বঙ্গবীর ওসমানী’

  |  13:24, September 05, 2022
www.adarshabarta.com

Manual2 Ad Code

বঙ্গবীর ওসমানী
(বঙ্গবীরের ১০৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে লেখা)

-শিহাবুজ্জামান কামাল

বাংলাদেশের বঙ্গবীর
এম এ জি ওসমানী
বিশ্ব জুড়ে যার সুনাম
আছে সবাই জানি।

Manual3 Ad Code

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক
এম এ জি ওসমানী
জাতি পেল স্বাধীনতা
ঘুচল সকল গ্লানি।

Manual8 Ad Code

তাঁর কমান্ডে ঊজ্জীবিত
সারা রণাঙ্গন
পাক সেনারা সব পালাল
হলো যে পতন।

তিনি ছিলেন ন্যায়পরায়ণ
দক্ষ রণবীর
ভয়ে থাকতো কাপুরুষরা
থাকতো নত শির।

Manual6 Ad Code

বাংলা মায়ের কৃতি সন্তান
বঙ্গবীর ওসমানী
যার অবদান দেশ ও জাতি
রাখবে ম্মরন জানি।

Manual7 Ad Code

বাংলার প্রতি ঘরে ঘরে
জন্ম হোক ওসমানী
যার কমান্ডে মুছবে জাতির
সকল দুঃখ গ্লানি।

লন্ডন
৪ সেপ্টেম্বর ২০২২ ইংরেজি

Manual1 Ad Code
Manual3 Ad Code