প্রচ্ছদ

শিহাবুজ্জামান কামাল-এর কবিতা “পদত‍্যাগ”

  |  09:04, July 08, 2022
www.adarshabarta.com

Manual5 Ad Code

পদত‍্যাগ

শিহাবুজ্জামান কামাল

লেবার দলের কানাঘুষায়
বরিসের হয় রাগ
সবার চাপে অবশেষে
করেন পদত‍্যাগ।

পার্লামেন্টের অনেক মন্ত্রী,
ছাড়েন কেবিনেট
এমন কান্ডে বরিস জনের
মাথা হলো হেট।

Manual6 Ad Code

তার বিরুদ্ধে ছিল কত
নানা অভিযোগ
অনিয়ম আর ওয়াদা ভঙ্গে
সবার ছিল ক্ষোভ।

Manual1 Ad Code

পদটা ছাড়েন প্রধান মন্ত্রী
বরিস জনসন
কে আসবেন তার স্থানে
ভাবনা যে এখন।

Manual6 Ad Code

যিনিই আসুন ক্ষমতায়
তাঁকে শুভেচ্ছা
দেশ জনতার কল‍্যানে তাঁর
থাকুক সদিচ্ছা।

লন্ডন,
৭ জুলাই ২০২২ ইংরেজি

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code