প্রচ্ছদ

অকেয়া হক জেবু- এর কবিতা “আমি নারী”

  |  18:53, March 08, 2022
www.adarshabarta.com

Manual1 Ad Code

আমি নারী
অকেয়া হক জেবু

Manual2 Ad Code

আমি নারী,আমি সবই পারি।
আমার এক হাতে কলম
আর অন্য হাতে সংসারের চাবি,
এক হাতে আলোর মশাল
আর অন্য হাতে সোনার চুড়ি।

আমি নারি, আমি সবই পারি-
কখনো প্রতিবাদী কন্ঠে
আওয়াজ তুলি প্রতিবাদী মিছিলে,
কখনো অধিকার আদায় করি
মায়াজাল চিহ্ন করে।

Manual6 Ad Code

আমি নারী,আমি সবই পারি
ক্লান্ত শরীরে অফিস শেষে
করতে পারি সংসার,আবার
সন্তানের জন্য করতে পারি
মজার মজার খাবার।

আমি নারী আমি সবই পারি
হিমালয় পর্বত করতে পারি জয়
কখনো কখনো মহাকাশ ভ্রমনে
হিয়াকোনে আসে না ভয়।

আমি নারী, আমি সাহসী,
আমি প্রতিবাদী,আমি মমতায়ী।
আমি বহুরূপী আমি প্রেমিকা
কখনো স্বপ্নের ঘরে মহারানী।

Manual2 Ad Code

(এডভোকেট অকেয়া হক জেবু,হবিগঞ্জ জজকোর্ট)

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code