প্রচ্ছদ

শিহাবুজ্জামান কামাল-এর কবিতা “প্রবাসী”

  |  10:45, December 05, 2021
www.adarshabarta.com

Manual8 Ad Code

প্রবাসী
শিহাবুজ্জামান কামাল

Manual8 Ad Code

আমরা যারা প্রবাসীরা
করছি বিদেশ বাস
আমরা নাকি এই প্রবাসে
করছি টাকার চাষ।

Manual3 Ad Code

কাড়িকাড়ি টাকা আসে
সপ্তাহ হলে শেষ
তাইতো সবাই পাগলপারা
হায়রে কেমন দেশ।

কিন্তু কেউ আর জানেনা যে
তাঁদের কষ্টের কথা
হৃদয় পটে জমা কারো
শত দুঃখ ব‍্যথা।

Manual8 Ad Code

হাঁড় খাটুনি পরিশ্রমে
অর্থ কামাই করে
ভাবনা সদা মা বাবা ভাই
তাঁদের সুখের তরে।

Manual2 Ad Code

অনেক কিছু করেও যাঁদের
হয়না মুল‍্যায়ন
স্বার্থ লোভে পর হয়ে যায়
যে ছিল আপন।

বিদেশ থেকে হরহামেশা
আত্মা যাদের কাঁদে
দেশে গিয়ে কিন্তু তারা
পড়ে নানা ফাঁদে।

নিজের টাকা খরচ করে
গড়া বেশাত বাড়ি
কোন একদিন সব হারিয়ে
করেন আহাজারি।

প্রবাসীদের দুঃখ কষ্ট
শেষ হবেনা আর
তাদের কথা কেউ কখনো
ভাবছে কি একবার!

Manual1 Ad Code
Manual3 Ad Code