প্রচ্ছদ

কামরুল ইসলাম বুলবুল-এর কবিতা ”ঈদ আসে”

  |  18:31, May 13, 2021
www.adarshabarta.com

Manual6 Ad Code

‘ঈদ আসে’

Manual2 Ad Code

কামরুল ইসলাম বুলবুল

সাত-আকাশ ভেঙে ঈদ আসে
পৃথিবী রেঙে ঈদ আসে!
সাধনা বাসনা ও কত গণনার পর
ঈদ এসে সাড়ম্বরে জাগায় অন্তর।
সাত-আকাশ হতে সওগাত নিয়ে
ঈদ আসে প্রতিটি ক্ষুধাতুরের দ্বারে!
ফুল ও ফসলের কাব্য লিখে
চমকে দেয় সমঝদার পাঠককে।
নিরাশা কালিমা ঘুচে আশা আলোক জ্বলে
বদনে বদনে বয় হাসির ঝর্ণাধারা!
বসনে বসনে রং লাগে
আর রং লাগে সবার মনে!
ঈদ আসে রাঙাতে জীবন
ঈদের মহিমায় প্রভুর জয়কীর্তন।

Manual1 Ad Code

(গোয়ালজুর, সিলেট)

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code