প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর ছড়া “এবার ঈদ: ঈদের দিন”

  |  13:29, May 09, 2021
www.adarshabarta.com

Manual7 Ad Code

এবার ঈদ: ঈদের দিন

Manual2 Ad Code

সুফিয়ান আহমদ চৌধুরী

ওঠবে চাঁদ, আসবে ঈদ
ভাঙবে ঘুম, টুটবে নিদ,
নতুন জামা, নেই তো গায়
খুশির ঈদ, আয় তো আয়।

Manual7 Ad Code

বুকেতে বুক করতে মানা
এবার দেশে করোনা জানা
হাতেতে হাত যাবে না রাখা
দূরেতে দূর, ওই দূরত্ব থাকা।

Manual5 Ad Code

বাড়িতে ঘোরা ঈদের দিন
হবে না ঈদে, হাসিটা লীন,
ফিরণি আর পায়েস স্বাদ
নেইতো ঈদে, মোটেই সাধ।

Manual6 Ad Code

কপাল বড়ো খারাপ বুঝি
জামাত পড়া সীমিত কী যে
এবার ঈদে করোনা দেশে
কাড়লো সুখ, চোখটা ভিজে।

Manual1 Ad Code
Manual3 Ad Code