সুফিয়ান আহমদ চৌধুরী-এর ছড়া “ছবি”
প্রকাশিত হয়েছে | 14:25, May 01, 2021
www.adarshabarta.com
ছবি
সুফিয়ান আহমদ চৌধুরী
এমন ছবি দেখলে মনে
দুঃখ খুব লাগে
জীবনে কী আসবে না সুখ?
জানো কেউ ভাগে।
দুঃখ ভুলে হাসুক ওরা
আলো চাই আলো
আঁধার হোক দূর আর
দূর হোক কালো।
জীবনে বাঁচার তাগিদে ওরা
এমনি সুখ চায়
সহজ সরল লোকগুলো যে
আরাম খোঁজে পায়।
মেহনত করে বছর যায়
কাজের মাঝে থাকে
ছেলে মেয়ে বউকে নিয়ে
আগলে ঘর রাখে।

