প্রচ্ছদ

রামাদানে প্রতিদিন: দিন ১৩

  |  03:24, April 25, 2021
www.adarshabarta.com

রামাদান কোরআন নাজিলের মাস, আমাদের জন্য একটি বিশেষ মাস,  লাইলাতুল কদরের মাস , সুতরাং আমাদের উচিত হবে এই মাসে কোরানের  সাথে সম্পর্ক বৃদ্বি করা, কোরআন স্টাডি করা, বেশিকরে তেলায়াত  করা ।চেষ্টা করা কম করে হলে ও প্রতিদিন অর্থসহ  একটি আয়াত  মুখস্ত করা, একটি হাদিস পড়া ও একটি দোয়া শিক্ষা করা।

 

কোরআন

 

يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُم مَّوْعِظَةٌ مِّن رَّبِّكُمْ وَشِفَاءٌ لِّمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ

“ হে লোকেরা! তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে নসীহত এসে গেছে। এটি এমন জিনিস যা অন্তরের রোগের নিরাময় এবং যে তা গ্রহণ করে নেয় তার জন্য পথ নিদর্শন ও রহমত ।”(১০:৫৭ )

 

হাদিস

আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত :

রাসূলুল্লাহ সঃ এমনিতেই সর্বাধিক দানকারী ছিলেন  কিন্তু তিনি রামাদানে জিবরীল আঃ এরসাথে সাক্ষাতের পর প্রবাহমান বাতাসের মতো উন্মুক্ত হস্ত ও অধিকতর দাতা হয়ে যেতেন।(বুখারী )

 

দোয়া

 

لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ

الظَّالِمِينَ

“তুমি ছাড়া আর কোন ইলাহ নেই, পবিত্র তোমার সত্তা, অবশ্যই আমি অপরাধ করেছি।”(২১:৮৭ )

 

মোহাম্মদ মখলিছুর রহমান

লন্ডন