প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর কবিতা “শহীদের মুখ সূর্যমুখি”

  |  15:28, March 25, 2021
www.adarshabarta.com

Manual7 Ad Code

শহীদের মুখ সূর্যমুখি

সুফিয়ান আহমদ চৌধুরী

Manual2 Ad Code

ঊষাকালের সূর্যোদয়ের অপরুপ দৃশ্য
পাখির কলরব ফুলের সৌরভ
প্রিয় স্বদেশ আমার

জীবনের আঙিনায়
লাল রক্ত গোলাপের ছোঁয়া
কবি খুঁজে শব্দে অবিরত প্রশ্নের সন্ধান

Manual6 Ad Code

স্বদেশের ধূলিকনা স্বর্ণ হয়ে ভাসে চোখে
বাউলের গানে স্বদেশ আত্মার ধ্বনি
শিল্পির তুলিতে আঁকা গণমানুষের চিত্র।

Manual3 Ad Code

রংধনু প্রজাপতি ওড়ে
সবুজ ঘাসে ফড়িংয়ের লুকোচুরি খেলা
গাছের পাতা নাচের মুদ্রায় হাওয়ায় দোলে।

স্বপ্ন চোখে অনুসন্ধান করে
দ্যর ভবিষ্যতের সোনালি সম্ভার দিন
মনকে আলোড়িত করে
আমাদের মুক্তিযুদ্ধ
আমাদের অহংকার
অগণিত শহিদের মুখ
সূর্যমুখি হয়ে ফুটে ওঠে।

Manual6 Ad Code

নিউইয়র্ক
২৫ মার্চ ২০২১

Manual1 Ad Code
Manual7 Ad Code