প্রচ্ছদ

মোঃ রহমত আলী-এর কবিতা “করোনা বন্দি”

  |  13:51, December 19, 2020
www.adarshabarta.com

Manual6 Ad Code

করোনা বন্দি

মোঃ রহমত আলী

দিনের পরে রাত আসে
রাতের পরে দিন
নিজের ঘরে বন্দি আছি
করুনার কারণ।

Manual3 Ad Code

খাওয়া-দাওয়া সবই হয়
নেই কোন অভাব
তবুও যেন যাচ্ছে না মোর
ঘুরে বেড়ানোর স্বভাব।

Manual4 Ad Code

এক রুম থেকে আরেক রুমে
করি পায়চারি
কখনো বা বেলকুনিতে
দাঁড়িই কিছু ধরি।

কোন কাজে মন বসে না
শত চেষ্টা করি ।
টিভিতে আর কম্পিউটারে
সময় ব্যয় করি।

মোবাইল ফোনে যাদের কাছে
আলাপ করতে যাই
সবার কাছে একই কথা
শুনতে কেবল পাই।

এভাবেতে আর কতদিন
থাকবো ঘরে বন্দি
এটা থেকে বাঁচতে সবাই
করছে নানা ফন্দি ।

মানুষ যখন কোন সময়
করে কারাবরণ
এভাবেই সময় যায়
বুজা যায় এখন।

Manual1 Ad Code

পাঁচ ওয়াক্তের নামাজসহ
ঘরেই ঈদের জামাত
কারো সাথে হয়না কারো
ঈদের মোলাকাত।

কেউ কি কখন ভাবছে কভূ
হবে তা বাস্তবে
এবারে তা হলো গিয়ে
করোনার প্রভাবে।

প্রথম যখন শুরু হলো
রোগের এ তান্ডব
ভেবেছিলাম থাকবে হয়তো
দিন কয়েক সরব।

কিন্তু এখন দেখছি সেটা
শেষ হবার নয়।
চলে গেলেও আসতে পারে
যে কোন সময়।

Manual5 Ad Code

ঔষধ হয়তো একদিন কিন্তু
হবে আবিস্কার
কিন্তু যারা চলে যাচ্ছে
ফিরবে কি আবার।

এমন একটি মহামারি
আসলো বিশ্ব জুড়ে
কারো প্রতি নাই ভেদাভেদ
দেয় যে কপাল পুড়ে।

লন্ডন- ২৪-০৪-২০২০

Manual1 Ad Code
Manual2 Ad Code