প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর ছড়া “শীতটা এলো”

  |  10:19, December 03, 2020
www.adarshabarta.com

Manual1 Ad Code

শীতটা এলো

Manual6 Ad Code

সুফিয়ান আহমদ চৌধুরী

শীতটা এলো সবুজ দেশে
শিশির কণা হাসে
বাউল কন্ঠে দেশের গান
স্বপ্ন রঙে ভাসে।

Manual2 Ad Code

শীতটা এলো হাওয়া বয়
কিশোর দল ছোটে
দুরন্ত কী যে কিশোর দল
হাসির বান ঠোঁটে।

Manual7 Ad Code

শীতটা এলো জাগায় প্রাণে
আনন্দ কত রাঙা
কাজের সাড়া দেশটা জুড়ে
রয় তো দেশ চাঙা।

Manual8 Ad Code

শীতটা এলো শীতের দিনে
সবুজ শোভা বেশ
রুপের কী যে বাহার ওই
রঙিন প্রিয় দেশ।

Manual1 Ad Code
Manual4 Ad Code