প্রচ্ছদ

এমদাদুল হক সবুজ-এর কবিতা ‘সত্য কথা বলতে নেই’

  |  ১৬:২৩, নভেম্বর ১৪, ২০২০
www.adarshabarta.com

Manual8 Ad Code

সত্য কথা বলতে নেই

Manual5 Ad Code

এমদাদুল হক সবুজ

Manual3 Ad Code

সত্য কথা বলতে নেই,
সোজা পথে চলতে নেই।
মিষ্টি মধুর বচন শুনে-
কারো কথায় গলতে নেই।

খুঁজে চলো ভ্রান্ত পথ,
সকল কাজে ভাঙ শপথ।
গভীর জলের রুই কাতলা-
সকাল বিকাল ধরতে নেই।

Manual8 Ad Code

ডাকতে হবে বাক্ বাকুম,
কাজের বেলায় রও নিঝুম।
পানের বাটায় সোনার চামিচ-
কোন কালে রাখতে নেই।

Manual8 Ad Code

যদি করো পা লেহন,
সুস্থ রবে তন আর মন।
সোনার শিকল পায়ে পড়ে-
আঁধার আগল ভাঙতে নেই।

Manual1 Ad Code
Manual6 Ad Code