প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর ছড়া ‘বন্ধু’

  |  09:49, July 09, 2020
www.adarshabarta.com

Manual7 Ad Code

বন্ধু

সুফিয়ান আহমদ চৌধুরী

Manual8 Ad Code

(প্রিয় ছড়াকার আলম তালুকদারকে)

ছড়ার হাট শূণ্যটা করে
গেলে বন্ধু তুমি,
শূণ্য হলো সোনার দেশ
শূণ্য মাতৃভূমি।

তোমার ছড়া মজার ছড়া
রসিক তুমি খুব,
হাসাতো পারো আসর জমে
আনন্দ মনে ডুব।

পানটা মুখে চিবিয়ে পান
বলতে কথা রসে,
চারপাশেতে ছড়ার মেলা
তোমাকে ঘিরে বসে।

Manual7 Ad Code

ছড়ার ছন্দে রসিক প্রিয়
ছড়ার পাতা মিষ্টি,
আড্ডায় মন জাগিয়ে দিতে
কাড়তো মন দিষ্টি।

Manual3 Ad Code

কেমন হলো খবর শুনে
মনটা কী যে ফাঁকা,
হাসির মুখ ভাসছে চোখে
অনেক সম্মৃতি আঁকা।

“আমি জাগলে ছড়া জাগে”
বইটা রাঙা কী যে,
ছড়ার মালা রাঙিয়ে কত
থাকতে ব্যস্ত নিজে।

বন্ধু তোমার বিদায় লগ্নে
অশ্রুর ধারা নামে,
শোক সংবাদে মনটা সবার
কেমন যেন থামে।

Manual3 Ad Code

(নিউইয়র্ক, জুলাই ২০২০)

Manual1 Ad Code
Manual7 Ad Code