প্রচ্ছদ

রফিকুল নাজিম-এর কবিতা

  |  18:56, June 19, 2020
www.adarshabarta.com

Manual4 Ad Code

তোমার খুব শুশ্রূষা প্রয়োজন

Manual7 Ad Code

রফিকুল নাজিম

আমার বুকের খাঁচাগুলো সেই কবে থেকে মোচড়ানো
মুমূর্ষ হাড়গোড় অস্থিমজ্জায় বিষের
উপস্থিতি
পাকস্থলীতে দলাপাকিয়ে আছে ব্যথা ও
বেদনা
তোমার অবহেলায় আমার বুকের
ধুকপুকানি
ধীর হয়ে গেছে সেই কবে থেকে,
অভিমানী হৃদযন্ত্রটাও বিকল হবার
যোগাড়!

Manual2 Ad Code

তবুও আমি তোমার প্রতীক্ষায় বসে থাকি
গাছের মত দাঁড়িয়ে থাকি বিধ্বস্ত বুকে
যদি কখনো তুমি ফিরে আসো
যদি কখনো ফিরে এসে আমার ঠোঁটের
কোণ থেকে
প্রতীক্ষার যন্ত্রণাগুলো মুছতে মুছতে বলো,
‘তোমার খুব শুশ্রূষা প্রয়োজন!’

মাধবপুর, হবিগঞ্জ।
১৯ জুন,২০২০ খ্রি.

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code