প্রচ্ছদ

শিহাবুজ্জামান কামাল-এর কবিতা “এত গরম”

  |  11:35, July 17, 2022
www.adarshabarta.com

Manual2 Ad Code

এত গরম

শিহাবুজ্জামান কামাল

পড়ছে গরম সইবে কেমন
ভীষণ জীবন যাত্রা
প্রতি দিনই বাড়ছে কেবল
গরমের তাপমাত্রা।

Manual1 Ad Code

ঘর থেকে কেউ যাচ্ছে ছুটে
পার্কের ছায়া তলে
গাছের নিচে শুয়ে থাকে
গায়ের জামা খুলে।

Manual8 Ad Code

রোদের প্রকট ক্রমেই বাড়ে
সাথে থাকছে গরম
পাতলা জামা পরছে মানুষ
দেখলে লাগে শরম।

Manual7 Ad Code

ফ্রিজে রাখা বরফ টুকরো
বোতল ভরা পানি
এসব খেয়েও হচ্ছেনা কাজ
বাড়ছে পেরেশানি।

স্কুল থেকে বার্তা পাঠায়
নানা নির্দেশনা
ছেলেমেয়েদের স্কুল আসতে
আপাতত মানা।

প্রভুর সৃষ্টি বিচিত্র সব
ভাবলে অবাক লাগে
ঠান্ডার দেশে এত গরম
কেউ দেখেনি আগে।

লন্ডন
১৬ জুলাই ২০২২ ইংরেজি

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code